রসগোল্লা ভেবে কামড় বসাতেই ফেটে গেল বোমা! থানা থেকে কয়েক হাত দূরেই ভয়ঙ্কর ঘটনা
মধ্যপ্রদেশের ডিন্ডৌরী জেলায় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। অন্ধকারে রসগোল্লা ভেবে যা মুখে দিয়েছিলেন, তাই কেড়ে নিল এক ব্যক্তির প্রাণ।জানা গেছে, কোতোয়ালি থানার অন্তর্গত পড়রিয়া গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সি রাজেন্দ্র বরোতিয়া মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁর কাছে আসেন রাম ভগৎ বরোতিয়া। দু'জনের মধ্যে গল্প জমে ওঠে।অভিযোগ, সেই সময়ই রসগোল্লা বলে রাজেন্দ্রকে দেশি বোমা খাওয়ায় রাম ভগৎ। শূকর মারার জন্য তৈরি ওই দেশি বোমা ছিল বলে অভিযোগ। অন্ধকারে বুঝতে না পেরে তাতে কামড় বসাতেই মুখের মধ্যে ফেটে যায় সেটি। ঘটনাস্থলেই বেঘোরে মৃত্যু হয় রাজেন্দ্রর।ঘটনাটি ঘটেছে থানা থেকে কয়েক হাত দূরেই। এই ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
#KajliBriefing #CrimeNews #MadhyaPradesh #Rasgulla #ViralNews

Comments
Post a Comment