আজকের রাশিফল ১২ নভেম্বর ২০২৬ | বৃহস্পতিবার কার ভাগ্য খুলবে? দেখে নিন ১২ রাশির ভাগ্য
মেষ রাশি: আজ আপনার মন বেশ ফুরফুরে থাকবে। প্রিয় মানুষের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন। আর্থিক দিক থেকে একটু চাপ থাকলেও মাথা ঠান্ডা রাখলে সব ঠিক হয়ে যাবে।
বৃষ রাশি: আজ পরিবারকে সময় দিন। অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। শরীরের দিকে একটু নজর দিন।
মিথুন রাশি: আজ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। পরে আফসোস হতে পারে। হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ আসতে পারে।
কর্কট রাশি: নতুন কিছু শুরু করার জন্য আজ খুব ভালো দিন। যারা চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য ভালো খবর অপেক্ষা করছে।
সিংহ রাশি: সকালেই বাড়িতে কোনো খুশির খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ।
কন্যা রাশি: দোকান ও ব্যবসায় আজ সকাল থেকেই ভালো ভিড় থাকবে। গাড়ি সংক্রান্ত পুরনো সমস্যার সমাধান হয়ে যাবে।
তুলা রাশি: কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। সিনিয়ররা আপনার উপর খুশি থাকবেন। বিকেলের দিকে একটু ক্লান্তি আসতে পারে।
বৃশ্চিক রাশি: আজ খরচ একটু বেড়ে যেতে পারে। তাই খরচের দিকে একটু নজর রাখুন। পরিবারের কথা শুনে চলুন।
ধনু রাশি: প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব ভালো। বিকেলে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে পারেন। মন হালকা লাগবে।
মকর রাশি: কাজের চাপ থাকলেও শেষে ভালো ফল পাবেন। বড়দের পরামর্শ মেনে চললে লাভ হবে।
কুম্ভ রাশি: বন্ধুদের সঙ্গে আজ দারুণ সময় কাটবে। নতুন কোনো পরিকল্পনা করার জন্য আজ উপযুক্ত দিন। তবে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবে নিন।
মীন রাশি: আজ মনের কথা কাউকে বলতে ইচ্ছে করবে। তবে ভেবেচিন্তে বলুন। অহেতুক কথা বলে ঝামেলায় জড়াবেন না।আজকের রাশিফল এখানেই শেষ।
আপনার রাশির সঙ্গে মিললো কিনা, কমেন্টে জানাতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।- কাজলি ব্রিফিং, আলিপুরদুয়ার

Comments
Post a Comment