ভিনরাজ্যে পালিয়েও হলো না শেষ রক্ষা! আন্দুলের সোনা লুটের কিনারা করল হাওড়া পুলিশ।
অবশেষে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। সাঁকরাইল থানা এলাকার আন্দুলে একটি গয়নার দোকান থেকে প্রায় ৭০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুটের ঘটনার কিনারা করলেন গোয়েন্দারা। বিহারের পাটনায় বিশেষ অভিযান চালিয়ে এই ডাকাতির ঘটনায় যুক্ত ৭ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, লুট হওয়া সমস্ত গয়নাই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কীভাবে ঘটেছিল ডাকাতির ঘটনা? ঘটনার সূত্রপাত গত ৪ নভেম্বর রাতে। আন্দুল এলাকার 'সামন্ত জুয়েলার্স' নামক একটি গয়নার দোকানে সশস্ত্র দুষ্কৃতীরা হানা দেয়। দোকানদারকে ভয় দেখিয়ে এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রায় ৭০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না লুট করে চম্পট দেয় তারা। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাঁকরাইল থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি)। সিসিটিভি ফুটেজ ও ভিনরাজ্যে অভিযান তদন্তে নেমে পুলিশ প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা প্রথমে তিনজন ও পরে পুরো সাতজনের একটি চক্রের সন্ধান পান। মোবাইল টাওয়ার লোকেশন ও গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, ডাকাতির পর দুষ্কৃ...